ভিকারুননিসা নূনের ‘কলেজ’ শাখায় নতুন ক্লাস কার্যক্রম চালু
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ‘কলেজ’ শাখায় তিন দিন অফলাইন ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ এপ্রিল থেকে কার্যকর হবে। শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। মাজেদা বেগম বলেন, আগামীকাল আমরা পরীক্ষামূলকভাবে শুরু করছি৷ প্রথমদিন শিক্ষকরা কলেজ সেকশনে অনলাইন ক্লাস শুরু করাবেন। এর আগে, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ‘কলেজ’ শাখায় তিন দিন অফলাইন ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।
শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে।
অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মাজেদা বেগম বলেন, আগামীকাল আমরা পরীক্ষামূলকভাবে শুরু করছি৷ প্রথমদিন শিক্ষকরা কলেজ সেকশনে অনলাইন ক্লাস শুরু করাবেন।
এর আগে, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এ নিয়ম সারাদেশের সব স্কুলে নয়, চলবে শুধু ঢাকা মহানগর বা ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে ক্লাস হবে। এটি শুধু ঢাকা মহানগর এলাকায় হবে। সারাদেশে নয়।
তিনি আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে। সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।
What's Your Reaction?