ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

সরকারবিরোধী বক্তব্য এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (০২ জুলাই) অভিযোগের তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় আইন ও কর্মচারী শৃঙ্খলা বিধিমালার আওতায় এ আদেশ জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১ জুলাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে জানা গেছে যে, কল্যাণাংশু নাহা ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে গত ২৬ জুন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। ওই সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়। অফিস আদেশে আরও বলা হয়, ওই বৈঠকে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকার পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে করণীয় বিষয়ে মতামত দেন এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা তুলে ধরেন।

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

সরকারবিরোধী বক্তব্য এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (০২ জুলাই) অভিযোগের তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় আইন ও কর্মচারী শৃঙ্খলা বিধিমালার আওতায় এ আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১ জুলাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে জানা গেছে যে, কল্যাণাংশু নাহা ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে গত ২৬ জুন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। ওই সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, ওই বৈঠকে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকার পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে করণীয় বিষয়ে মতামত দেন এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের মতে, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি-সংক্রান্ত বিধিবিধানের পরিপন্থী এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল।

এ প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ৪৩(৪) ধারা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী প্রাপ্য খোরপোষ ভাতা পাবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow