ভিন ডিজেলের মৃত্যু নিয়ে গুজব, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

হলিউড তারকা ভিন ডিজেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া খবর ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের জনপ্রিয় চরিত্র ডমিনিক টোরেটোখ্যাত এই অভিনেতাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে দাবি করা হলেও পরে সেটি সম্পূর্ণ গুজব বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে বিলাসবহুল একটি গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। পোস্টটিতে আরও বলা হয়, একই ধরনের দুর্ঘটনায় তার বন্ধু ও সহ-অভিনেতা পল ওয়াকার-ও প্রাণ হারিয়েছিলেন। পোস্টটির সঙ্গে একটি দুর্ঘটনাকবলিত গাড়ির ভিডিওও যুক্ত করা হয়। সেখানে একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেলেও কোথাও ভিন ডিজেল বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। তবুও পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সামনে আসার পরই নেটিজেনরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। একই সঙ্গে ভিন ডিজেলের পরিবার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। বরং গুজব ছড়ানোর মধ্যেই অভিনেতা তার অফিসিয়াল ইনস্টা

ভিন ডিজেলের মৃত্যু নিয়ে গুজব, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

হলিউড তারকা ভিন ডিজেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া খবর ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের জনপ্রিয় চরিত্র ডমিনিক টোরেটোখ্যাত এই অভিনেতাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে দাবি করা হলেও পরে সেটি সম্পূর্ণ গুজব বলে প্রমাণিত হয়েছে।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে বিলাসবহুল একটি গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। পোস্টটিতে আরও বলা হয়, একই ধরনের দুর্ঘটনায় তার বন্ধু ও সহ-অভিনেতা পল ওয়াকার-ও প্রাণ হারিয়েছিলেন।

পোস্টটির সঙ্গে একটি দুর্ঘটনাকবলিত গাড়ির ভিডিওও যুক্ত করা হয়। সেখানে একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেলেও কোথাও ভিন ডিজেল বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। তবুও পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি সামনে আসার পরই নেটিজেনরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। একই সঙ্গে ভিন ডিজেলের পরিবার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি।

বরং গুজব ছড়ানোর মধ্যেই অভিনেতা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৬ সালের কান ফেস্টিভ্যাালের রেড কার্পেট থেকে নিজের ছবি শেয়ার করেন। এতে স্পষ্ট হয়ে যায় যে তিনি সুস্থ ও জীবিত আছেন।

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ওই এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেক ব্যবহারকারী। একজন মন্তব্য করেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। শুধু ভিউ আর প্রচারের জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে।’

আরেকজন লেখেন, ‘ভিন ডিজেল ভালোভাবেই বেঁচে আছেন। মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন।’

আরও পড়ুন:
৪৫ সেকেন্ডেই বাজিমাত, ফিফার ভিডিওতে নোরা 
প্রচারণায় ছিলেন, সাফল্য উৎসবে কেন নেই জাহ্নবী? 

কেউ কেউ আরও কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে ভুয়া তথ্য প্রচারের জন্য ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এদিকে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘গ্রোক’-ও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়। তাদের তথ্য অনুযায়ী, ভিন ডিজেল জীবিত আছেন এবং সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। পাশাপাশি পল ওয়াকার ২০১৩ সালে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। ফলে ভাইরাল হওয়া পোস্টটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

উল্লেখ্য, ভিন ডিজেলকে নিয়ে এ ধরনের গুজব এই প্রথম নয়। অতীতেও একাধিকবার তার মৃত্যুর ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ২০২৫ সালেও বিভিন্ন পোস্টে তাকে মৃত দাবি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল।

বর্তমানে ভিন ডিজেল তার জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ঘোষণা করেন ‘ফাস্ট ফরএভার’। ২০২৮ সালের ১৭ মার্চ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow