ভিনদেশি ক্রোসেন্টের স্বাদে জমুক ঘরোয়া আয়োজন

সকালের খাবার টেবিলে বা বিকেলের কফির কাপে আজকাল যে খাবারটি আলাদা করে জায়গা করে নিচ্ছে, তা হলো ক্রোসেন্ট। ভিন্নদেশীয় হলেও এখন আমাদের দেশেও এটি বেশ পরিচিত ও জনপ্রিয়। ছোট-বড় সবার কাছেই ক্রোসেন্ট এক বিশেষ পছন্দের নাম। ক্রোসেন্টের জন্ম কিন্তু ফ্রান্সে নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৩ শতকে অস্ট্রিয়াতে প্রথম এই খাবারের প্রচলন হয়। পরে ফ্রান্সে পৌঁছে এই খাবারটি অর্ধচন্দ্রের নিখুঁত আকৃতির কারণে নাম বদলে হয় ক্রোসেন্ট। সেখান থেকেই ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই ভাবেন ক্রোসেন্ট বানানো বুঝি খুব ঝামেলার। কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করা সম্ভব। আসুন জেনে নেয়া যাক এটি বাড়িতে কীভাবে তৈরি করবেন- উপকরণ ১. ময়দা ৪ কাপ ২. দুধ ১ কাপ৩. ইস্ট ২ চা চামচ৪. চিনি সিকি কাপ৫. লবণ ১ চা চামচ ৬. নরম মাখন ২ টেবিল চামচ ৭. ডিম ২ টি ৮. ঠান্ডা আনসল্টেড বাটার ১কাপ৯. পানি ১ চা চামচ১০.স্ট্রবেরি ৫ টি১১. ক্রিম চিজ আধা কাপ১২. আইসিং সুগার ২ টেবিল চামচ ১৩. হুইপড ক্রিম আধা কাপ প্রস্তুত প্রণালিপ্রথমে হালকা গরম দুধে ইস্ট ও চিনি মিশিয়ে আলাদা করে ১০ মিনিট রেখে দিন। ইস্ট ফেঁপে উঠে ফেনা তৈরি হবে। এই মিশ্রণ প্রস্তুত হলে একটি বড়

ভিনদেশি ক্রোসেন্টের স্বাদে জমুক ঘরোয়া আয়োজন

সকালের খাবার টেবিলে বা বিকেলের কফির কাপে আজকাল যে খাবারটি আলাদা করে জায়গা করে নিচ্ছে, তা হলো ক্রোসেন্ট। ভিন্নদেশীয় হলেও এখন আমাদের দেশেও এটি বেশ পরিচিত ও জনপ্রিয়। ছোট-বড় সবার কাছেই ক্রোসেন্ট এক বিশেষ পছন্দের নাম। ক্রোসেন্টের জন্ম কিন্তু ফ্রান্সে নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৩ শতকে অস্ট্রিয়াতে প্রথম এই খাবারের প্রচলন হয়। পরে ফ্রান্সে পৌঁছে এই খাবারটি অর্ধচন্দ্রের নিখুঁত আকৃতির কারণে নাম বদলে হয় ক্রোসেন্ট। সেখান থেকেই ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই ভাবেন ক্রোসেন্ট বানানো বুঝি খুব ঝামেলার। কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করা সম্ভব।
আসুন জেনে নেয়া যাক এটি বাড়িতে কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. ময়দা ৪ কাপ
২. দুধ ১ কাপ
৩. ইস্ট ২ চা চামচ
৪. চিনি সিকি কাপ
৫. লবণ ১ চা চামচ
৬. নরম মাখন ২ টেবিল চামচ
৭. ডিম ২ টি
৮. ঠান্ডা আনসল্টেড বাটার ১কাপ
৯. পানি ১ চা চামচ
১০.স্ট্রবেরি ৫ টি
১১. ক্রিম চিজ আধা কাপ
১২. আইসিং সুগার ২ টেবিল চামচ
১৩. হুইপড ক্রিম আধা কাপ

প্রস্তুত প্রণালি
প্রথমে হালকা গরম দুধে ইস্ট ও চিনি মিশিয়ে আলাদা করে ১০ মিনিট রেখে দিন। ইস্ট ফেঁপে উঠে ফেনা তৈরি হবে। এই মিশ্রণ প্রস্তুত হলে একটি বড় পাত্রে ময়দা ও লবণ একসঙ্গে ছেঁকে নিন। এর মধ্যে নরম মাখন, ময়দা, ডিম ও ইস্টের মিশ্রণ দিয়ে ধীরে ধীরে মেখে নরম একটি ডো তৈরি করুন। ডো তৈরি হলে ঢেকে রেখে দিন অন্তত এক ঘণ্টা, যাতে তা ফুলে ওঠে।

ভিনদেশি ক্রোসেন্টের স্বাদে জমুক ঘরোয়া আয়োজন

এরপর পলিথিনের ভেতরে রেখে চৌকা করে বেলে নিন এবং আবার ফ্রিজে রাখুন, যাতে বাটার ভালোভাবে শক্ত থাকে। ডো ফুলে উঠলে সেটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর ডো একটু বড় করে বেলে নিন। মাঝখানে ঠান্ডা বাটার ব্লক রেখে চারদিক থেকে ডো মুড়িয়ে দিন। এবার ডো বেলে প্রথম ভাঁজ দিন এবং ত্রিভুজ বা বই ভাঁজের মতো করে ভাঁজ করুন। ভাঁজ দেওয়া ডো ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এইভাবে মোট তিনবার ভাঁজ ও ফ্রিজে রাখার প্রক্রিয়া সম্পন্ন করুন। শেষে ডো কমপক্ষে এক ঘণ্টা বা চাইলে সারা রাত ফ্রিজে রেখে দিন।

একটি ডিম ফেটিয়ে ক্রোসেন্টের ওপরে ব্রাশ করুন। প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন, যতক্ষণ না সোনালি রং আসে।

ওভেন না থাকলে চুলাতেও করা যায়। একটি ভারি তলাযুক্ত হাঁড়ি চুলায় দিয়ে পাঁচ মিনিট ভালো করে প্রিহিট করুন। হাঁড়ির ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর ক্রোসেন্টগুলো রাখুন। ঢাকনা লাগিয়ে আঁচ একদম কম করে ৩৫-৪০ মিনিট বেক করুন, যতক্ষণ না সুন্দর সোনালি রং হয়। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এদিকে ফিলিংয়ের জন্য ক্রিম চিজ, আইসিং সুগার ও হুইপড ক্রিম একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। স্ট্রবেরির সঙ্গে সামান্য চিনি ও লেবুর রস মিশিয়ে ৫-৭ মিনিট রেখে দিন, যাতে স্বাদ আরও ভালো আসে। একটি ক্রোসেন্ট মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচের অংশে প্রথমে স্ট্রবেরি দিন, তার ওপর ক্রিম ফিলিং দিন এবং আবার কিছু স্ট্রবেরি সাজান। ওপরে অন্য অর্ধেক অংশ বসিয়ে হালকা আইসিং সুগার ছিটিয়ে দিন। এবার পবিবেশন করুন।

আরও পড়ুন:
পায়েসে কমলার ছোঁয়া, স্বাদে চমক
প্রিয়জনের সঙ্গে উপভোগ করুন গাজরের পায়েস

এসএকেওয়াই/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow