ভিনিসিয়ুসকে রাখতে চূড়ান্ত বৈঠকে রিয়াল, তবে বেতন বাড়ানো হবে না!
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। অবশেষে অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে স্প্যানিশ জায়ান্টরা। তবে আলোচনার টেবিলে বসলেও আগের প্রস্তাবের চেয়ে এক ইউরোও বেশি দিতে রাজি নয় লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর ভিনিসিয়ুসকে নতুন করে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু খেলোয়াড়পক্ষের দাবি এর চেয়ে অনেক বেশি- প্রায় ৩ কোটি ইউরো। দুই পক্ষের এই বড় ব্যবধানই নতুন চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লাব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্রও নিশ্চিত করেছে যে, এই সপ্তাহেই দুই পক্ষ মুখোমুখি হবে। রিয়ালের প্রধান স্কাউট জুনি কালাফাত ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের পক্ষে কাজ করছেন। ২০১৮ সালে ব্রাজিল থেকে তরুণ ভিনিকে মাদ্রিদে নিয়ে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। অবশেষে অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে স্প্যানিশ জায়ান্টরা। তবে আলোচনার টেবিলে বসলেও আগের প্রস্তাবের চেয়ে এক ইউরোও বেশি দিতে রাজি নয় লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর ভিনিসিয়ুসকে নতুন করে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু খেলোয়াড়পক্ষের দাবি এর চেয়ে অনেক বেশি- প্রায় ৩ কোটি ইউরো। দুই পক্ষের এই বড় ব্যবধানই নতুন চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
ক্লাব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্রও নিশ্চিত করেছে যে, এই সপ্তাহেই দুই পক্ষ মুখোমুখি হবে।
রিয়ালের প্রধান স্কাউট জুনি কালাফাত ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের পক্ষে কাজ করছেন। ২০১৮ সালে ব্রাজিল থেকে তরুণ ভিনিকে মাদ্রিদে নিয়ে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
বর্তমান চুক্তি অনুযায়ী ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের সম্পর্ক শেষ হবে ২০২৭ সালের জুনে। অর্থাৎ নতুন মৌসুম শেষ হলেই তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যদি নতুন চুক্তি না হয়, তাহলে আগামী জানুয়ারি থেকেই ইউরোপের যেকোনো ক্লাবের সঙ্গে প্রি-কন্ট্রাক্ট সই করতে পারবেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বর্তমানে বছরে প্রায় ১ কোটি ৭৫ লাখ ইউরো বেতন পান ভিনিসিয়ুস। নতুন চুক্তির মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় আর্থিক চুক্তি করতে চান তিনি ও তার প্রতিনিধিরা।
ভিনিসিয়ুসের প্রতিনিধিদের বিশ্বাস, ২৬ বছর বয়সে এসে এটাই হবে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। তাদের যুক্তি, ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান। দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন, একাধিক বড় শিরোপা জিতেছেন এবং দীর্ঘদিন ধরে দলের অন্যতম প্রধান ভরসা হয়ে আছেন। সেই অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত নতুন চুক্তিতে।
ইএসপিএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়, তাহলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রি করার বিষয়টি বিবেচনা করতে পারে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ধারণা, এমন পরিস্থিতিতে তার ট্রান্সফার ফি প্রায় ১৫০ মিলিয়ন ইউরো হতে পারে। যদিও চুক্তির মেয়াদ শেষ হতে তখন মাত্র এক বছর বাকি থাকবে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ভিনিসিয়ুসের পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস। মেডিকেল পরীক্ষা শেষে নতুন কোচ হোসে মরিনহোর এবং সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘খুব ভালো লাগছে। নতুন কোচ এবং নতুন খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়েছে। আমরা কঠোর অনুশীলন করছি।’
মরিনিহোর পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মরিনহো চান আমি আগের মতোই থাকি- হাসিখুশি, আত্মবিশ্বাসী এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য শারীরিকভাবে এমনভাবে প্রস্তুত হওয়া, যাতে মৌসুমজুড়ে চোট কম হয় এবং পুরো দলকে নিয়েই আমরা লড়াই করতে পারি।’
ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়ালের ভবিষ্যৎ প্রকল্পের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও, বেতন নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। ফলে এই সপ্তাহের বৈঠকই নির্ধারণ করে দিতে পারে ব্রাজিলিয়ান সুপারস্টারের ভবিষ্যৎ- তিনি কি নতুন চুক্তিতে সান্তিয়াগো বের্নাব্যুতেই থাকবেন, নাকি দীর্ঘ আট বছরের সম্পর্ক ভেঙে নতুন কোনো ঠিকানার পথে হাঁটবেন।
আইএইচএস/
What's Your Reaction?