ভিসা ছাড়াই ৩৬ দেশে ঘুরে আসার সুযোগ! কিন্তু কেন পিছিয়ে গেল বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিং?

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে Henley & Partners-এর সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশ বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের হালনাগাদ সূচকে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম; এবার তা দুই ধাপ পিছিয়েছে। জানা গেছে, যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, সেগুলোর মধ্যে কিছু দেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা রয়েছে, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশ করা যায়। ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট। এ ছাড়া তালিকায় আরও রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে,

ভিসা ছাড়াই ৩৬ দেশে ঘুরে আসার সুযোগ! কিন্তু কেন পিছিয়ে গেল বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিং?

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে Henley & Partners-এর সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশ বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের হালনাগাদ সূচকে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম; এবার তা দুই ধাপ পিছিয়েছে।

জানা গেছে, যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, সেগুলোর মধ্যে কিছু দেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা রয়েছে, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশ করা যায়।

ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এ ছাড়া তালিকায় আরও রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

বিশেষজ্ঞদের মতে, পাসপোর্ট শক্তিমত্তা সূচক মূলত নির্ভর করে একটি দেশের নাগরিকরা কতটি দেশে সহজে ভ্রমণ করতে পারেন তার ওপর। এ সূচক আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow