ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১১ ভারতীয়
যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সাজানো সশস্ত্র ডাকাতির নাটক মঞ্চস্থ করার অভিযোগে ১১ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভির। তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা যায়, ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্রের বোস্টন শহর ও আশপাশের এলাকায়। সেখানকার ফেডারেল তদন্তকারীরা জানান, অভিযুক্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ভুয়া ডাকাতির ঘটনা সাজাতেন। তদন্তে বলা হয়েছে, এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের অপরাধের শিকার হিসেবে দেখানো। কারণ যুক্তরাষ্ট্রে অপরাধের শিকার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সহযোগিতা করলে বিশেষ ধরনের একটি ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, যাকে ইউ-ভিসা বলা হয়। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি সাজানো ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনা ঘটেছে কনভেনিয়েন্স স্টোর, মদের দোকান এবং ফাস্টফুড রেস্তোরাঁয়। তদন্তে আরও জানা যায়, পুরো ঘটনাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হতো। একজন ব্যক্তি ভুয়া ডাকাতের ভূমিকায় দোকানে ঢুকে অস্ত্রের মতো দেখতে একটি বস্তু দেখিয়ে ক
যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সাজানো সশস্ত্র ডাকাতির নাটক মঞ্চস্থ করার অভিযোগে ১১ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভির।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা যায়, ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্রের বোস্টন শহর ও আশপাশের এলাকায়। সেখানকার ফেডারেল তদন্তকারীরা জানান, অভিযুক্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ভুয়া ডাকাতির ঘটনা সাজাতেন।
তদন্তে বলা হয়েছে, এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের অপরাধের শিকার হিসেবে দেখানো। কারণ যুক্তরাষ্ট্রে অপরাধের শিকার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সহযোগিতা করলে বিশেষ ধরনের একটি ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, যাকে ইউ-ভিসা বলা হয়।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি সাজানো ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনা ঘটেছে কনভেনিয়েন্স স্টোর, মদের দোকান এবং ফাস্টফুড রেস্তোরাঁয়।
তদন্তে আরও জানা যায়, পুরো ঘটনাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হতো। একজন ব্যক্তি ভুয়া ডাকাতের ভূমিকায় দোকানে ঢুকে অস্ত্রের মতো দেখতে একটি বস্তু দেখিয়ে কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যেতেন। পরে ঘটনাটি বাস্তব ডাকাতির মতো দেখিয়ে পুলিশকে জানানো হতো।
ফেডারেল কর্তৃপক্ষ বলছে, এই পরিকল্পনার মাধ্যমে অভিবাসন সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। মামলাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?