ভিসা দেওয়া বাড়িয়েছে জাপান, এবার বাড়ছে ফি

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠেছে জাপানের পর্যটন খাত। মহামারি চলাকালে দেশটিতে পর্যটকদের আনাগোনা কার্যত বন্ধ ছিল। সে সময় জাপানের ভিসা দেওয়ার হারও উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে এ পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। জাপান সরকার বর্তমানে ভিসা দেওয়ার পরিমাণ অনেক বাড়িয়েছে। এর ফলে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। গত বছর রেকর্ড ৪ কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন। আরও পড়ুন ‘সেক্স ট্যুরিজম’ কী, জাপানে এটি বাড়ছে কেন? জাপানে বিদেশি পর্যটকের এই রেকর্ড আগমনের মধ্যেই একটি বড় খবর এসেছে। দীর্ঘ প্রায় ৫০ বছর পর এবার ভিসার ফি বাড়াচ্ছে দেশটি। আগামী ১ জুলাই থেকে এই নতুন ফি কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, একক প্রবেশাধিকার বা সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি পাঁচগুণ বাড়ছে। বর্তমানের তিন হাজার ইয়েন (প্রায় ২ হাজার ২৮০ টাকা) থেকে বাড়িয়ে এটি ১৫ হাজার ইয়েন (প্রায় ১১ হাজার ৪০০ টাকা) করা হচ্ছে। অন্যদিকে, মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ছয় হাজার ইয়েন (প্রায় ৪ হাজার ৫৬০ টাকা) থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন (প্রায় ২২ হাজার ৮০০ টাকা) করা হচ্ছে। ১৯৭৮ সালের পর এই প্রথম ভিসার ফি বাড়াচ্ছে জাপান। জাপানি পর

ভিসা দেওয়া বাড়িয়েছে জাপান, এবার বাড়ছে ফি

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠেছে জাপানের পর্যটন খাত। মহামারি চলাকালে দেশটিতে পর্যটকদের আনাগোনা কার্যত বন্ধ ছিল। সে সময় জাপানের ভিসা দেওয়ার হারও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে এ পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। জাপান সরকার বর্তমানে ভিসা দেওয়ার পরিমাণ অনেক বাড়িয়েছে। এর ফলে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। গত বছর রেকর্ড ৪ কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন।

জাপানে বিদেশি পর্যটকের এই রেকর্ড আগমনের মধ্যেই একটি বড় খবর এসেছে। দীর্ঘ প্রায় ৫০ বছর পর এবার ভিসার ফি বাড়াচ্ছে দেশটি। আগামী ১ জুলাই থেকে এই নতুন ফি কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, একক প্রবেশাধিকার বা সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি পাঁচগুণ বাড়ছে। বর্তমানের তিন হাজার ইয়েন (প্রায় ২ হাজার ২৮০ টাকা) থেকে বাড়িয়ে এটি ১৫ হাজার ইয়েন (প্রায় ১১ হাজার ৪০০ টাকা) করা হচ্ছে। অন্যদিকে, মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ছয় হাজার ইয়েন (প্রায় ৪ হাজার ৫৬০ টাকা) থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন (প্রায় ২২ হাজার ৮০০ টাকা) করা হচ্ছে।

১৯৭৮ সালের পর এই প্রথম ভিসার ফি বাড়াচ্ছে জাপান। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি এবং বিনিময় হারের ওঠানামার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফি বাড়লেও পর্যটকদের সংখ্যায় এর কোনো প্রভাব পড়বে না বলে আশা করছে কর্তৃপক্ষ।

২০২১ সাল থেকে জাপানি ইয়েনের মান ক্রমাগত কমছে। বর্তমানে ইয়েনের মান ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইয়েন সস্তা হওয়া এবং করোনা-পরবর্তী ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাপানে পর্যটকদের ভিড় বেড়েছে।

শুধু ভিসার ফি-ই নয়, বিদেশিদের জন্য অন্যান্য ফি বাড়ানোর একটি বিলও পাস হয়েছে জাপানের পার্লামেন্টে। নতুন সংশোধনী অনুযায়ী, স্থায়ী বসবাসের আবেদনের সর্বোচ্চ ফি বর্তমানের ১০ হাজার ইয়েন (প্রায় ৭ হাজার ৬০০ টাকা) থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন (প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা) পর্যন্ত করা হতে পারে। এছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা মেয়াদ বাড়ানোর ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে এক লাখ ইয়েন (প্রায় ৭৬ হাজার টাকা) করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জি-৭ ভুক্ত অন্যান্য উন্নত দেশের সঙ্গে ফির সমতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে অনভিবাসী ভিসা ফি ১৮৫ থেকে ৩১৫ মার্কিন ডলার (প্রায় ২২ হাজার ৭০০ থেকে ৩৮ হাজা ৭০০ টাকা)। যুক্তরাজ্যে ছয় মাসের স্ট্যান্ডার্ড ভিসার জন্য খরচ হয় ১৩৫ পাউন্ড (প্রায় ২১ হাজার ৮০০ টাকা)।

সূত্র: বিবিসি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow