ভিসা প্রক্রিয়ায় অনিয়মে কড়াকড়ি, সতর্ক করলো ১৩ পশ্চিমা দেশ

  বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে পশ্চিমা ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় এসব দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে। যেস

ভিসা প্রক্রিয়ায় অনিয়মে কড়াকড়ি, সতর্ক করলো ১৩ পশ্চিমা দেশ

 

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে পশ্চিমা ১৩টি দেশ।

বুধবার (৮ এপ্রিল) ঢাকায় এসব দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

যেসব দেশ বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলো হলো, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

জেপিআই/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow