ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ দেশ

যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩ দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে।  যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এতে জাল নথি, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্ট ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা মিশনকে কোনো অর্থ না দিতেও পরামর্শ দেওয়া হয়। এই ধরনের কার্যকলাপের ফলে বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্ত দিয়ে প্রবেশের সময় প্রত্যাখ্যান এবং গুরুতর আইনি পরিণতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ দেশ

যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩ দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এতে জাল নথি, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্ট ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা মিশনকে কোনো অর্থ না দিতেও পরামর্শ দেওয়া হয়। এই ধরনের কার্যকলাপের ফলে বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্ত দিয়ে প্রবেশের সময় প্রত্যাখ্যান এবং গুরুতর আইনি পরিণতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow