ভুল করে নিজের দেশেই বোমা ফেলল ইসরায়েলি বাহিনী

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিমানবাহিনীর সদস্যরা একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলে বোমা ফেলেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। খবরে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাতের বেলা ভুল করে উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় একটি বোমা ফেলে। পরে বিষয়টি জানায় দেশটির সেনাবাহিনী। আইডিএফ বলেছে, ঘটনাটি ‘ভুলের কারণে’ ঘটেছে এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow