ভুয়া পুলিশ পরিচয়ে তেল নেওয়ার চেষ্টা, যুবককে জরিমানা

রাজশাহী নগরীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পুলিশ সদস্য পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার নেওয়ার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোবারক হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাম্প কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনে। এরপর দ্রুত প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ না করলে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন এক্সিকি

ভুয়া পুলিশ পরিচয়ে তেল নেওয়ার চেষ্টা, যুবককে জরিমানা

রাজশাহী নগরীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পুলিশ সদস্য পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার নেওয়ার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোবারক হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাম্প কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনে।

এরপর দ্রুত প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ না করলে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নিয়মিত চালানো হবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow