‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত নির্মাতা মারা গেছেন

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। আজ (২৭ মে) দুপুরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম জানিয়েছে, নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এই নির্মাতা। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ভৌতিক গল্পের আবহে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ তুলে ধরার কারণে ছবিটি দর্শকমহলে বিশেষ প্রশংসা কুড়ায়। পরে ‘আশ্চর্য প্রদীপ’সহ আরও কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণ করেন এই পরিচালক। আরও পড়ুন:যমজ পুত্রসন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা-বিবেক সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়  বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী নির্মাতা হিসেবেই পরিচিত ছিলেন অনীক দত্ত। তার সিনেমায় সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প, ব্যঙ্গ ও সূক্ষ্ম রসবোধের মিশেল দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করত। অনীক দত্ত

‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত নির্মাতা মারা গেছেন

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। আজ (২৭ মে) দুপুরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম জানিয়েছে, নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এই নির্মাতা। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ভৌতিক গল্পের আবহে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ তুলে ধরার কারণে ছবিটি দর্শকমহলে বিশেষ প্রশংসা কুড়ায়। পরে ‘আশ্চর্য প্রদীপ’সহ আরও কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণ করেন এই পরিচালক।

আরও পড়ুন:
যমজ পুত্রসন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা-বিবেক 
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয় 

বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী নির্মাতা হিসেবেই পরিচিত ছিলেন অনীক দত্ত। তার সিনেমায় সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প, ব্যঙ্গ ও সূক্ষ্ম রসবোধের মিশেল দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করত।

অনীক দত্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্রে আসার আগে দীর্ঘ সময় বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার ছাপ তার সিনেমার সংলাপ ও নির্মাণশৈলীতেও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow