ভূমধ্যসাগর থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার

জার্মান এনজিও জাহাজ ‘সি-আই ৫’ এবং ‘কোলিব্রি ২’ বিমানের যৌথ প্রচেষ্টায় ভূমধ্যসাগরে থাকা একটি কাঠের নৌকা থেকে ৪৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে দীর্ঘ ৩২ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে (গত ৪ ফেব্রুয়ারি) দক্ষিণ ইতালির ভিবো ভালেন্তিয়া (Vibo Valentia) বন্দরে নিরাপদে নামানো হয়েছে।   জানা যায়, ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে সাগরে তীব্র ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই এই অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ইতালিতে পৌঁছানো ১ হাজার ৫৭২ জন অভিবাসীর মধ্যে ৪৯৮ জনই বাংলাদেশি নাগরিক। ওই তালিকার শীর্ষে রেয়েছে বাংলাদেশ।  উদ্ধারকৃতদের অনেকেই চরম শীতে হাইপোথার্মিয়া, পানিশূন্যতা, স্ক্যাবিস এবং নৌকার জ্বালানি ও লোনা পানির মিশ্রণে শরীরে সৃষ্ট পোড়া ক্ষতে (Fuel burns) ভুগছিলেন।  এনজিও সংস্থাগুলোর দাবি, উদ্ধারস্থল থেকে ৩২ ঘণ্টার দূরত্বের বন্দরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের কারণে অসুস্থ অভিবাসীরা যাত্রাপথে আরও দুর্বল ও সি-সিকনেসের শিকার হয়েছেন। ভ্যাটিকান ও লিবিয়ার শরণার্থী সংস্থাগুলোর আশঙ্কা, সাম্প্রতিক ঝড়ের কবলে পড়ে সাগরে আরও শত শত বা হাজারো অভিবাসী

ভূমধ্যসাগর থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার

জার্মান এনজিও জাহাজ ‘সি-আই ৫’ এবং ‘কোলিব্রি ২’ বিমানের যৌথ প্রচেষ্টায় ভূমধ্যসাগরে থাকা একটি কাঠের নৌকা থেকে ৪৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে দীর্ঘ ৩২ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে (গত ৪ ফেব্রুয়ারি) দক্ষিণ ইতালির ভিবো ভালেন্তিয়া (Vibo Valentia) বন্দরে নিরাপদে নামানো হয়েছে।
 
জানা যায়, ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে সাগরে তীব্র ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই এই অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছিলেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ইতালিতে পৌঁছানো ১ হাজার ৫৭২ জন অভিবাসীর মধ্যে ৪৯৮ জনই বাংলাদেশি নাগরিক। ওই তালিকার শীর্ষে রেয়েছে বাংলাদেশ। 

উদ্ধারকৃতদের অনেকেই চরম শীতে হাইপোথার্মিয়া, পানিশূন্যতা, স্ক্যাবিস এবং নৌকার জ্বালানি ও লোনা পানির মিশ্রণে শরীরে সৃষ্ট পোড়া ক্ষতে (Fuel burns) ভুগছিলেন। 

এনজিও সংস্থাগুলোর দাবি, উদ্ধারস্থল থেকে ৩২ ঘণ্টার দূরত্বের বন্দরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের কারণে অসুস্থ অভিবাসীরা যাত্রাপথে আরও দুর্বল ও সি-সিকনেসের শিকার হয়েছেন। ভ্যাটিকান ও লিবিয়ার শরণার্থী সংস্থাগুলোর আশঙ্কা, সাম্প্রতিক ঝড়ের কবলে পড়ে সাগরে আরও শত শত বা হাজারো অভিবাসী এখনো নিখোঁজ থাকতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow