ভূমধ্যসাগরে নৌকাডুবি, সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১০ জনের মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৩০ মার্চ) রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া জগন্নাথপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান। জানা যায়, লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ জনের করুণ মৃত্যু হয়। গত ২১ মার্চ লিবিয়া থেকে ৪৩ জনকে নিয়ে বোটে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। নৌযানটি পথ হারিয়ে বোটটি সাগরে ছয়দিন ঘুরতে থাকে। তখন বিশুদ্ধ পানির অভাব ও অনাহারে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু হয়। দুইদিন মরদেহগুলো বোটে থাকার পর সঙ্গীরা পরে সেগুলো সাগরে ভাসিয়ে দেন। লিপসন আহমেদ/এফএ/এএসএম

ভূমধ্যসাগরে নৌকাডুবি, সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১০ জনের মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ মার্চ) রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া জগন্নাথপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।

জানা যায়, লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ জনের করুণ মৃত্যু হয়। গত ২১ মার্চ লিবিয়া থেকে ৪৩ জনকে নিয়ে বোটে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। নৌযানটি পথ হারিয়ে বোটটি সাগরে ছয়দিন ঘুরতে থাকে। তখন বিশুদ্ধ পানির অভাব ও অনাহারে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু হয়। দুইদিন মরদেহগুলো বোটে থাকার পর সঙ্গীরা পরে সেগুলো সাগরে ভাসিয়ে দেন।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow