ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাটালগাজি জেলাকে কেন্দ্র করে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫.৫৯ কিলোমিটার গভীরে। কম্পনটি পাশের এলাজিগ, আদিয়ামান, তুনসেলি এবং শানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাটালগাজির ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের তথ্য ও প্রতিবেদন মূল্যায়ন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow