ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ‘শক্তিশালী ও আকস্মিক’ ছিল। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে... আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। তিনি আরও জানান, আফটারশকের ভয়ে তিনি এবং তার সহকর্মীরা এখন বাইরে আছেন। ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে ওপর অবস্থিত। এর আগে গত অক্টোবরে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে পূর্ব মিন্দানাও কেঁপে ওঠে। এতে অন্তত আটজন নিহত হয়। টিটিএন

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ‘শক্তিশালী ও আকস্মিক’ ছিল। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে... আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। তিনি আরও জানান, আফটারশকের ভয়ে তিনি এবং তার সহকর্মীরা এখন বাইরে আছেন।

ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে ওপর অবস্থিত। এর আগে গত অক্টোবরে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে পূর্ব মিন্দানাও কেঁপে ওঠে। এতে অন্তত আটজন নিহত হয়।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow