ভূরুঙ্গামারীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া এবং উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান আলোচক নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,

ভূরুঙ্গামারীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া এবং উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।" তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আরও বলেন, আল্লাহর রাসূল (সা.) রমজান মাসে নির্ঘুম রাত কাটাতেন এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য দান করা ও এমন সময়ে নামাজ আদায় করা, যখন মানুষ ঘুমিয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান সরকার বলেন, পবিত্র কোরআনের নির্দেশনায় জীবন গড়তে হবে। রাষ্ট্র থেকে শুরু করে সকল পর্যায়ে কোরআনের সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর মদিনা সনদে ১০ বছর রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত তুলে ধরে সেই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow