ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত প্রশাসনের মতবিনিময় সভা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ২৫,কুড়িগ্রাম-১ আসনের সম্মানিত প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। এসময় নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও কুড়িগ্রাম-১ আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিতম কুন্ড। এ বিষয়ে বক্তব্য রাখেন ওসি আজিম উদ্দিন , নির্বাচন অফিসার নাজমুল হুদা,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বীন ইয়ামিন মোল্লা । অন্যান্য প্রার্থীদের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী মুস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সম্পাদক মনিরুজ্জামান, জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক শাহীন ব্যাপারী প্রমুখ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ২৫,কুড়িগ্রাম-১ আসনের সম্মানিত প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।
এসময় নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও কুড়িগ্রাম-১ আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিতম কুন্ড। এ বিষয়ে বক্তব্য রাখেন ওসি আজিম উদ্দিন , নির্বাচন অফিসার নাজমুল হুদা,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বীন ইয়ামিন মোল্লা ।
অন্যান্য প্রার্থীদের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী মুস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সম্পাদক মনিরুজ্জামান, জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক শাহীন ব্যাপারী প্রমুখ।
What's Your Reaction?