ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি গাঁজা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার ( ২৪ জুন ) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির টহলদল মাস্টার পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলীর কাঠের গোলার দোকানে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এসময় কৌশলে পালিয়ে যান আশরাফ আলী। তিনি শিলখুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আলী ছেলে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি। কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রামের সকল বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি গাঁজা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

বুধবার ( ২৪ জুন ) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির টহলদল মাস্টার পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলীর কাঠের গোলার দোকানে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এসময় কৌশলে পালিয়ে যান আশরাফ আলী। তিনি শিলখুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আলী ছেলে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

কুড়িগ্রামের সকল বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow