ভূরুঙ্গামারীতে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের একটি বাইপাস রাস্তার সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কুড়িগ্রাম -১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয় ও সমস‍্যা নিয়ে কথা বলেন। জানা গেছে, উপজেলা সদরের নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ‍্যালয় মোড় হতে বাজার রোড এবং জামতলা হতে ফাযিল মাদ্রাসা মোড় পর্যন্ত ৬৬০ মিটার রাস্তার সংস্কারের জন‍্য দরপত্র আহ্বান করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি)। রাস্তাটি ইউনিব্লকে বাস্তবায়নে ৩৮ লক্ষ টাকার চুক্তি মূল‍্যে কাজ পায় মেসার্স আয়রাত এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাটি সংস্কারে নিম্নমানের উপকরণ ব‍্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভীত্তিতে সোমবার ( ১৩ এপ্রিল ) রাত ৯ টায় উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারকে সাথে নিয়ে সংস্কার কাজ পরিদর্শনে যান কুড়িগ্রাম -১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। এসময় তিনি রাস্তার পাশের ড্রেনে জলবদ্ধতা নিয়েও কথা বলেন। পরিদর্শনকালে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, এই রাস্তা দুটি নিচু হওয়ায় পানি জমে দীর্ঘদিনের জনদুর্ভোগ ছিল। আমরা এটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। তিনি উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প

ভূরুঙ্গামারীতে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের একটি বাইপাস রাস্তার সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কুড়িগ্রাম -১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয় ও সমস‍্যা নিয়ে কথা বলেন।

জানা গেছে, উপজেলা সদরের নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ‍্যালয় মোড় হতে বাজার রোড এবং জামতলা হতে ফাযিল মাদ্রাসা মোড় পর্যন্ত ৬৬০ মিটার রাস্তার সংস্কারের জন‍্য দরপত্র আহ্বান করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি)। রাস্তাটি ইউনিব্লকে বাস্তবায়নে ৩৮ লক্ষ টাকার চুক্তি মূল‍্যে কাজ পায় মেসার্স আয়রাত এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

রাস্তাটি সংস্কারে নিম্নমানের উপকরণ ব‍্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভীত্তিতে সোমবার ( ১৩ এপ্রিল ) রাত ৯ টায় উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারকে সাথে নিয়ে সংস্কার কাজ পরিদর্শনে যান কুড়িগ্রাম -১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। এসময় তিনি রাস্তার পাশের ড্রেনে জলবদ্ধতা নিয়েও কথা বলেন।

পরিদর্শনকালে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, এই রাস্তা দুটি নিচু হওয়ায় পানি জমে দীর্ঘদিনের জনদুর্ভোগ ছিল। আমরা এটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। তিনি উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক মান বজায় রেখে রাস্তা সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। আর বাসা বাড়ির অন‍্য কোন ময়লা যেন ড্রেনে ফেলা না হয় এজন‍্য তিনি স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেন।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী জনাব ইনছাফুল হক সরকার বলেন, রাস্তাটি ইউনিব্লক দিয়ে বাস্তবায়ন হচ্ছে। রাস্তার দুপাশে বসত বাড়ী থাকায় ড্রেনেজ সিস্টেম ভেঙ্গে পড়েছে। উক্ত ড্রেন অনেক ময়লা দিয়ে ভরে গেছে। ড্রেন পরিস্কারসহ ড্রেনের স্লাব নির্মাণের জন্য এমপি মহোদয় পরামর্শ ও নিদের্শনা দেন। যা প্রাপ্ত বরাদ্দ সাপেক্ষে ড্রেনের কাজ বাস্তবায়ন হবে। আর রাস্তা সংস্কারের কাজ ইউনিব্লক দিয়ে বাস্তবায়নে সঠিক মান বজায় রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow