ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

ইতালির ভেনিসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মো. রাকিব নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাটি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুন কর্মস্থল থেকে ফেরার পথে হামলার শিকার হন রাকিব। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ভেনিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে। দুই দিন পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাকিব জানান, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পদোভা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। রাকিবের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন শোক প্রকাশ করেছে।

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

ইতালির ভেনিসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মো. রাকিব নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুন কর্মস্থল থেকে ফেরার পথে হামলার শিকার হন রাকিব। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ভেনিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে।

দুই দিন পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাকিব জানান, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পদোভা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

রাকিবের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন শোক প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow