ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বংসী সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্প তার বক্তব্যে কোনো আনুষ্ঠানিক হতাহতের পরিসংখ্যান উল্লেখ করেননি। খবর রয়টার্স ও আরব নিউজের। পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মহান জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বিপুল প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জরুরি সহায়তা সমন্বয় ও সরবরাহের জন্য ইতোমধ্যে একটি দুর্যোগ সহায়তা দল এবং বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে অন
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বংসী সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ট্রাম্প তার বক্তব্যে কোনো আনুষ্ঠানিক হতাহতের পরিসংখ্যান উল্লেখ করেননি। খবর রয়টার্স ও আরব নিউজের।
পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মহান জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বিপুল প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জরুরি সহায়তা সমন্বয় ও সরবরাহের জন্য ইতোমধ্যে একটি দুর্যোগ সহায়তা দল এবং বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম, মানবিক সহায়তা সামগ্রী এবং অন্যান্য জরুরি সম্পদ পাঠানো হবে।
ভূমিকম্প-পরবর্তী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্প্রতি দেশটিতে মার্কিন হস্তক্ষেপ ঘটায় সাহায্যের প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হচ্ছে।
What's Your Reaction?