ভেনেজুয়েলায় ভূমিকম্প, উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় আঘাত হেনেছে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই দুর্যোগের পর দেশটিতে জরুরি উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই সহায়তা পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভেনেজুয়েলায় অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। আরও পড়ুন ‘ঠিক যেন হরর মুভি’ / ভেনেজুয়েলায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় স্মরণকালের এই ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যারা প্রিয়জনকে হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের হৃদয় তাদের পাশে রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিন

ভেনেজুয়েলায় ভূমিকম্প, উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় আঘাত হেনেছে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই দুর্যোগের পর দেশটিতে জরুরি উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই সহায়তা পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভেনেজুয়েলায় অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলায় স্মরণকালের এই ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যারা প্রিয়জনকে হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের হৃদয় তাদের পাশে রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৪ মিনিট) এটি আঘাত হানে।

মূল ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। তবে এর ঠিক ৪০ সেকেন্ড আগে ৭ দশমিক ২ মাত্রার একটি প্রাক-কম্পন বা ফোরশক অনুভূত হয়। পরপর দুটি শক্তিশালী ঝাঁকুনিতে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকা।

স্মরণকালের এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও শত শত মানুষ। দুর্গত এলাকায় এখনো উদ্ধারকাজ চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow