ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা। সেখানে একটি বিলাসবহুল হোটেল ধসে বহু মানুষ হতাহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ডায়ামান্তে২৩-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় বিলাসবহুল এডুয়ার্ড’স হোটেলে অবস্থান করছিলেন গুয়েরেরোস দে লারা ও ডেলফাইনেস দে লা গুয়াইরা দলের খেলোয়াড়দের স্বজন এবং সাবেক বেসবল খেলোয়াড় গোর্কিস হার্নান্দেজ ও এলিয়েজার আলফোনজোর পরিবারের সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটি সম্পূর্ণ ধসে পড়েছে। তবে সাবেক জেনরি মেহিয়া ওই সময় হোটেলে থাকলেও তিনি জীবিত উদ্ধার হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে পড়া হোটেলের বাইরে খেলোয়াড়রা উদ্বিগ্ন হয়ে তাদের স্বজনদের খোঁজ করছেন। নিখোঁজদের মধ্যে কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা। সেখানে একটি বিলাসবহুল হোটেল ধসে বহু মানুষ হতাহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডায়ামান্তে২৩-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় বিলাসবহুল এডুয়ার্ড’স হোটেলে অবস্থান করছিলেন গুয়েরেরোস দে লারা ও ডেলফাইনেস দে লা গুয়াইরা দলের খেলোয়াড়দের স্বজন এবং সাবেক বেসবল খেলোয়াড় গোর্কিস হার্নান্দেজ ও এলিয়েজার আলফোনজোর পরিবারের সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটি সম্পূর্ণ ধসে পড়েছে। তবে সাবেক জেনরি মেহিয়া ওই সময় হোটেলে থাকলেও তিনি জীবিত উদ্ধার হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে পড়া হোটেলের বাইরে খেলোয়াড়রা উদ্বিগ্ন হয়ে তাদের স্বজনদের খোঁজ করছেন। নিখোঁজদের মধ্যে কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow