ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে জিতব, দ্রুত স্প্যানিশ শিখলেই হবে: ট্রাম্প

ভেনেজুয়েলা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মজা করে বলেছেন,  যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ হলে তিনি নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। আর এজন্য প্রয়োজন দ্রুত স্প্যানিশ ভাষাও শিখে ফেলা। সোমবার (০৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার জনগণের মধ্যে তার জনপ্রিয়তা নাকি অন্য যেকোনো নেতার চেয়েও বেশি। তিনি বলেন, আমি যদি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদে দাঁড়াই, তাহলে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পাব। আমি খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব। এতে খুব বেশি সময় লাগবে না। আমি ভাষায় দক্ষ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ করার পর তিনি ভেনেজুয়েলায় গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।   তবে বর্তমানে আমাদের যে প্রেসিডেন্ট-নির্বাচিত আছেন, তাকে নিয়েও আমরা খুবই খুশি। যদিও তিনি এটিকে একটি ‘মজার’ বা হালকা মন্তব্য হিসেবেই উপস্থাপন করেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হন। এরপর দেশটির অন্তর্বর্তী নেতৃত্বে আছেন ডেলস

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে জিতব, দ্রুত স্প্যানিশ শিখলেই হবে: ট্রাম্প

ভেনেজুয়েলা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মজা করে বলেছেন,  যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ হলে তিনি নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। আর এজন্য প্রয়োজন দ্রুত স্প্যানিশ ভাষাও শিখে ফেলা।

সোমবার (০৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার জনগণের মধ্যে তার জনপ্রিয়তা নাকি অন্য যেকোনো নেতার চেয়েও বেশি। তিনি বলেন, আমি যদি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদে দাঁড়াই, তাহলে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পাব। আমি খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব। এতে খুব বেশি সময় লাগবে না। আমি ভাষায় দক্ষ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ করার পর তিনি ভেনেজুয়েলায় গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।   তবে বর্তমানে আমাদের যে প্রেসিডেন্ট-নির্বাচিত আছেন, তাকে নিয়েও আমরা খুবই খুশি। যদিও তিনি এটিকে একটি ‘মজার’ বা হালকা মন্তব্য হিসেবেই উপস্থাপন করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হন। এরপর দেশটির অন্তর্বর্তী নেতৃত্বে আছেন ডেলসি রুদ্রিগেজ। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ভালো এবং সেখানে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।

এর আগে ট্রাম্প একাধিকবার ভেনেজুয়াকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন, এমনকি নিজেকে ‘ভেনেজুয়েলার কার্যত প্রেসিডেন্ট’ বলেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow