ভেনেজুয়েলায় ভূমিকম্প, ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দেশে ফিরছেন মাচাদো
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ক্ষতিগ্রস্তদের সমর্থন জানাতে তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় তার ফেরার ‘সময় এসে গেছে’। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনের পর আত্মগোপনে থাকার পর এই বিরোধীদলীয় নেতা ২০২৫ সালের ডিসেম্বরে দেশ ত্যাগ করেন। তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে বলেন, আমার জনগণের পাশে থাকা আমার কর্তব্য। একে অপরকে আলিঙ্গন করতে, একসঙ্গে শোক ও দুঃখ প্রকাশ করতে আমাদের একত্রিত হওয়া প্রয়োজন। মাচাদো আরও বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার হলো জীবন বাঁচানো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সান্ত্বনা ও সাহায্য করা। আমি খুব শিগগির ভেনেজুয়েলার জনগণের কাছে দেশে ফিরব। এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছিল ১১ বছর বয়সী দুই কিশোর, যাদের রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথকভাবে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়। তবে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় জীবিত আরও লোকজনকে উদ্ধার করার আশা সময়ের সঙ
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ক্ষতিগ্রস্তদের সমর্থন জানাতে তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় তার ফেরার ‘সময় এসে গেছে’। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনের পর আত্মগোপনে থাকার পর এই বিরোধীদলীয় নেতা ২০২৫ সালের ডিসেম্বরে দেশ ত্যাগ করেন।
তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে বলেন, আমার জনগণের পাশে থাকা আমার কর্তব্য। একে অপরকে আলিঙ্গন করতে, একসঙ্গে শোক ও দুঃখ প্রকাশ করতে আমাদের একত্রিত হওয়া প্রয়োজন।
মাচাদো আরও বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার হলো জীবন বাঁচানো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সান্ত্বনা ও সাহায্য করা। আমি খুব শিগগির ভেনেজুয়েলার জনগণের কাছে দেশে ফিরব।
এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছিল ১১ বছর বয়সী দুই কিশোর, যাদের রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথকভাবে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়।
তবে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় জীবিত আরও লোকজনকে উদ্ধার করার আশা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে।
সাহায্য সংস্থাগুলোর মতে, কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনদের খোঁজ পাওয়ার আশায় টানা পঞ্চম রাত পার করেছেন।
রোববার পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রদ্রিগেজ এই ঘটনাকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।
টিটিএন
What's Your Reaction?