ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর শাফাক নিউজের। তিনি বলেন, এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে অপরিবর্তিত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন। এটি সরকারের পুনর্বাসন কর্মসূচির অংশ। সরকার জানিয়েছে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ জন্য ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি আবাসন প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে। হোর্হে রদ্রিগেজ বলেন, জীবিত কাউকে উদ্ধারের আশা যতক্ষণ থাকবে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

তিনি বলেন, এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে অপরিবর্তিত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন। এটি সরকারের পুনর্বাসন কর্মসূচির অংশ।

সরকার জানিয়েছে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ জন্য ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি আবাসন প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে।

হোর্হে রদ্রিগেজ বলেন, জীবিত কাউকে উদ্ধারের আশা যতক্ষণ থাকবে, ততক্ষণ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow