ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১২৫

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পের পর পরিচালিত উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৬৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  রদ্রিগেজ আরও বলেন, ভূমিকম্পে আহত হয়ে ৬০ হাজার ৯৯২ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আবাসন পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, কর্তৃপক্ষ ৪০ হাজারের বেশি বাড়িঘর পরিদর্শন করেছে। এর মধ্যে ২৫ হাজার ৩২৫টি বসবাসের উপযোগী রয়েছে। ৯ হাজার ৮৬৬টি বাড়িতে প্রবেশ সীমিত করা হয়েছে এবং ৬ হাজার ৪৩৩টি বাড়িকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার এখন পর্যন্ত ২৮৭টি নতুন বাড়ি হস্তান্তর করেছে। পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণ কার্যক্রমও চলছে। এ পর্যন্ত ৩ লাখ ৮২ হাজার ২৩০ টনের বেশি ধ্বংসাবশেষ সরানো হয়েছে, যা মোট আনুমানিক ধ্বংসস্তূপের প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়ায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১২৫

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পের পর পরিচালিত উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৬৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

রদ্রিগেজ আরও বলেন, ভূমিকম্পে আহত হয়ে ৬০ হাজার ৯৯২ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

আবাসন পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, কর্তৃপক্ষ ৪০ হাজারের বেশি বাড়িঘর পরিদর্শন করেছে। এর মধ্যে ২৫ হাজার ৩২৫টি বসবাসের উপযোগী রয়েছে। ৯ হাজার ৮৬৬টি বাড়িতে প্রবেশ সীমিত করা হয়েছে এবং ৬ হাজার ৪৩৩টি বাড়িকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার এখন পর্যন্ত ২৮৭টি নতুন বাড়ি হস্তান্তর করেছে। পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণ কার্যক্রমও চলছে। এ পর্যন্ত ৩ লাখ ৮২ হাজার ২৩০ টনের বেশি ধ্বংসাবশেষ সরানো হয়েছে, যা মোট আনুমানিক ধ্বংসস্তূপের প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়ায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow