ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ৩০১

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া দেশজুড়ে ৭৩ হাজার ৩৫৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাড়ি পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৩৩৬টি বাড়ি বসবাসের উপযোগী রয়েছে। ১২ হাজার ৪১১টি বাড়িতে বসবাসে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৬৭টি বাড়িকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য সরকার এ পর্যন্ত ২৮৭টি নতুন বাড়ি দিয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজও চলছে। এখন পর্যন্ত ৪ লাখ ৮৩ হাজার ৫২৫ টনের বেশি ধ্বংসাবশেষ সরানো হয়েছে, যা মোট ধ্বংসস্তূপের আনুমানিক ২৩ দশমিক ২ শতাংশ। গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সূত্র: আনাদোলু এজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ৩০১
ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া দেশজুড়ে ৭৩ হাজার ৩৫৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাড়ি পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৩৩৬টি বাড়ি বসবাসের উপযোগী রয়েছে। ১২ হাজার ৪১১টি বাড়িতে বসবাসে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৬৭টি বাড়িকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য সরকার এ পর্যন্ত ২৮৭টি নতুন বাড়ি দিয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজও চলছে। এখন পর্যন্ত ৪ লাখ ৮৩ হাজার ৫২৫ টনের বেশি ধ্বংসাবশেষ সরানো হয়েছে, যা মোট ধ্বংসস্তূপের আনুমানিক ২৩ দশমিক ২ শতাংশ। গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow