ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। খবর আলজাজিরার। এর আগে নিহতের সংখ্যা ৩২ এবং আহতের সংখ্যা প্রায় ৭০০ বলা হয়েছিল। তবে উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই দুটি ভূমিকম্প গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম। রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। তিনি বলেন, এলাকাটিতে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। খবর আলজাজিরার।
এর আগে নিহতের সংখ্যা ৩২ এবং আহতের সংখ্যা প্রায় ৭০০ বলা হয়েছিল। তবে উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই দুটি ভূমিকম্প গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।
রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।
তিনি বলেন, এলাকাটিতে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরালো অভিযান চলছে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
What's Your Reaction?