ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর ২০টিরও বেশি আফটারশক

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৭ দশমিক ৫। রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে ভেনেজুয়েলায় ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যার মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফ্যালকন। গত ১০০ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার ইতিহাসে এর চেয়ে বড়

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর ২০টিরও বেশি আফটারশক

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৭ দশমিক ৫।

রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে ভেনেজুয়েলায় ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যার মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফ্যালকন।

গত ১০০ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভেনেজুয়েলার ইতিহাসে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ১৯০০ সালে। সে সময় রাজধানী কারাকাসের কাছে উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বুধবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৯০০ সালের ওই কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েকশ কিলোমিটার দূরে।

ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, বুধবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ভেনেজুয়েলার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বড় ভূমিকম্প। আর এর ৪০ সেকেন্ড আগের ৭ দশমিক ২ মাত্রার প্রাক-কম্পনটি দেশটির চতুর্থ বৃহত্তম ভূমিকম্প হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow