ভৈরবে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

কিশোরগঞ্জের ভৈরবে বৈধ কাগজপত্র ছাড়াই খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার নদীর পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে খোলা বাজারে ড্রামভর্তি ডিজেল বিক্রির দায়ে একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরবে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রির জন্য পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ২৭টি এজেন্ট ও ডিস্ট্রিবিউটর রয়েছে। তাদের মধ্য মেঘনা অয়েল কোম্পানির ১০টি এজেন্ট, যমুনা অয়েল কোম্পানির ১১টি এজেন্ট ও ডিস্ট্রিবিউটর, পদ্মা অয়েল কোম্পানির ৬টি এজেন্ট রয়েছে। তাছাড়া শহরের জ্বালানি সরবরাহের জন্য ৩টি ফিলিং স্টেশন রয়েছে। কিন্তু কিছু অসাধু জ্বালানি ব্যবসায়ী ভৈরবে বৈধ কাগজপত্র ছাড়া খোলা বাজারে ডিজেল বিক্রি করছে। এসব ব্যবসায়ীদের নজরদারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় দেখা যায়, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবহুল এলাকায় ড্রাম ভরে ডিজেল মজুত করে তা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। দহনশীল এই জ্বালানি অনিয়ন্ত্রিতভাবে বিক্

ভৈরবে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

কিশোরগঞ্জের ভৈরবে বৈধ কাগজপত্র ছাড়াই খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার নদীর পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে খোলা বাজারে ড্রামভর্তি ডিজেল বিক্রির দায়ে একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরবে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রির জন্য পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ২৭টি এজেন্ট ও ডিস্ট্রিবিউটর রয়েছে। তাদের মধ্য মেঘনা অয়েল কোম্পানির ১০টি এজেন্ট, যমুনা অয়েল কোম্পানির ১১টি এজেন্ট ও ডিস্ট্রিবিউটর, পদ্মা অয়েল কোম্পানির ৬টি এজেন্ট রয়েছে। তাছাড়া শহরের জ্বালানি সরবরাহের জন্য ৩টি ফিলিং স্টেশন রয়েছে। কিন্তু কিছু অসাধু জ্বালানি ব্যবসায়ী ভৈরবে বৈধ কাগজপত্র ছাড়া খোলা বাজারে ডিজেল বিক্রি করছে। এসব ব্যবসায়ীদের নজরদারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় দেখা যায়, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবহুল এলাকায় ড্রাম ভরে ডিজেল মজুত করে তা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। দহনশীল এই জ্বালানি অনিয়ন্ত্রিতভাবে বিক্রির অপরাধে রহমত আলী নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক জানান, নিরাপত্তা নিশ্চিত করতে দহনশীল পদার্থ যেমন ডিজেল বা পেট্রোল বিক্রির জন্য নির্দিষ্ট লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কোনো প্রকার অনুমতি ছাড়াই খোলা বাজারে এসব জ্বালানি বিক্রি করছে, যা সাধারণ মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এবং অগ্নিদুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।

রাজীবুল হাসান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow