ভোক্তা-অধিকার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশে ২০০৯ সালের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আইনের পরিধি বাড়ানোসহ যেসব বিষয় নেই, সেগুলো অন্তর্ভুক্তির চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফারুক আহমেদ বলেন, আমাদের কার্যক্রম তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলোকে শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করছি। আমরা অভিযান পরিচালনা করি, তবে জরিমানার উদ্দেশ্যে নয়। প্রথমে ব্যবসায়ীদের সচেতন ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে বড় কোনো অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হয়। সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, আইনের প্রয়োগ এবং ভোক্তার অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশে ২০০৯ সালের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আইনের পরিধি বাড়ানোসহ যেসব বিষয় নেই, সেগুলো অন্তর্ভুক্তির চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ফারুক আহমেদ বলেন, আমাদের কার্যক্রম তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলোকে শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করছি। আমরা অভিযান পরিচালনা করি, তবে জরিমানার উদ্দেশ্যে নয়। প্রথমে ব্যবসায়ীদের সচেতন ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে বড় কোনো অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হয়।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, আইনের প্রয়োগ এবং ভোক্তার অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক নয়ন কুমার সাহা এবং রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদুল হাসান।
এছাড়াও সভায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/এনএইচআর/এমএস
What's Your Reaction?