ভোট চাচ্ছেন বিদেশি নাগরিক ফ্লাভিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন কর্মী-সমর্থকরা। এরই মধ্যে ভোটারদের দৃষ্টি কেড়েছে এক ভিন্নধর্মী প্রচারণা- বিদেশি নাগরিকের ভোট চাওয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন তার পুত্রবধূ ফ্লাভিয়া। তিনি ইতালিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। শাশুড়ির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফ্লাভিয়া ভোটারদের কাছে লাঙল প্রতীকে ভোট চাইছেন। বিদেশি নাগরিককে প্রচারণায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ করা যায়। বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা রইসুল ইসলাম বলেন, ‘বিদেশি একজন নারী এসে লাঙল প্রতীকে ভোট চাইছেন, স্লোগান দিচ্ছেন- এটা দেখতে আগ্রহ নিয়েই এসেছি।’ ফ্লাভিয়া বলেন, শাশুড়ীর নির্বাচনের জন্যই এখানে এসেছি। তিনি খুব আন্তরিক মানুষ এবং সবার সঙ্গে সহজেই মিশতে পারেন। আমি চাই, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোটের মাঠে এ

ভোট চাচ্ছেন বিদেশি নাগরিক ফ্লাভিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন কর্মী-সমর্থকরা। এরই মধ্যে ভোটারদের দৃষ্টি কেড়েছে এক ভিন্নধর্মী প্রচারণা- বিদেশি নাগরিকের ভোট চাওয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন তার পুত্রবধূ ফ্লাভিয়া। তিনি ইতালিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক।

শাশুড়ির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফ্লাভিয়া ভোটারদের কাছে লাঙল প্রতীকে ভোট চাইছেন। বিদেশি নাগরিককে প্রচারণায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ করা যায়।

বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা রইসুল ইসলাম বলেন, ‘বিদেশি একজন নারী এসে লাঙল প্রতীকে ভোট চাইছেন, স্লোগান দিচ্ছেন- এটা দেখতে আগ্রহ নিয়েই এসেছি।’

ফ্লাভিয়া বলেন, শাশুড়ীর নির্বাচনের জন্যই এখানে এসেছি। তিনি খুব আন্তরিক মানুষ এবং সবার সঙ্গে সহজেই মিশতে পারেন। আমি চাই, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোটের মাঠে এমন প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে।

জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, আমার ছেলে ব্যারিস্টার আরিফুলের সহধর্মিণী ফ্লাভিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এসেছে। এর আগেও আমি নির্বাচন করেছি, তবে এবার ছেলে ও বউমা যুক্ত হওয়ায় প্রচারণায় ভিন্নতা এসেছে। আমি আশাবাদী, লাঙল প্রতীকের জয় হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow