ভোট দিলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানে বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার মা ও স্ত্রী উপস্থিত ছিলেন। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের মঞ্জু বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ এভাবে লাইন ধরে ভোট দিতে পারেনি। আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়েছে। এখন জনগণের দায়িত্ব হলো যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে গণঅভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, রাতভর বিভিন্ন স্থানে কিছু অনিয়মের খবর আমরা পেয়েছি। তবে আমরা আশা করছি, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানে বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার মা ও স্ত্রী উপস্থিত ছিলেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের মঞ্জু বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ এভাবে লাইন ধরে ভোট দিতে পারেনি। আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়েছে। এখন জনগণের দায়িত্ব হলো যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে গণঅভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, রাতভর বিভিন্ন স্থানে কিছু অনিয়মের খবর আমরা পেয়েছি। তবে আমরা আশা করছি, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়।
What's Your Reaction?