ভোট দিলেন ডা. জুবাইদা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। তার সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে প্রবেশ করেন। তার সঙ্গে আসেন ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তারেক রহমানের ভোটদান উপলক্ষে এই কেন্দ্র ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণ। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম, বিদেশি পর্যবেক্ষকদের নজর ছিল এখানে। তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত ১৭ বছর লন্ডনের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা, জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও দেশে ফেরেন। এসএনআর/এএসএম

ভোট দিলেন ডা. জুবাইদা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। তার সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে প্রবেশ করেন। তার সঙ্গে আসেন ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

তারেক রহমানের ভোটদান উপলক্ষে এই কেন্দ্র ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণ। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম, বিদেশি পর্যবেক্ষকদের নজর ছিল এখানে।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিগত ১৭ বছর লন্ডনের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা, জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও দেশে ফেরেন।

এসএনআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow