ভোট পর্যবেক্ষণে আসা বিদেশিদের সঙ্গে ইসির মতবিনিময় বুধবার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচনী প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তাসহ সার্বিক বিষয় তুলে ধরবে কমিশন। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১১ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কমিশন কর্তৃক ব্রিফিং করা হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিযেছেন, এবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫০০ জনের মতো ভোট দেখবেন।

ভোট পর্যবেক্ষণে আসা বিদেশিদের সঙ্গে ইসির মতবিনিময় বুধবার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচনী প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তাসহ সার্বিক বিষয় তুলে ধরবে কমিশন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১১ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কমিশন কর্তৃক ব্রিফিং করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানিযেছেন, এবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫০০ জনের মতো ভোট দেখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow