ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারের কাজ কি?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি, আলোচনা ও নানা আয়োজন। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ভোটাররা যেমন কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, তেমনি ভোটকেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করেন একদল দায়িত্বশীল কর্মকর্তা। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি পদ হলো প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার। একটি ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যালট বিতরণ, ভোট গণনা সবকিছুই তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। তারা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারেন না। নির্বাচনী আইন অনুযায়ী, দায়িত্বে অবহেলা বা পক্ষপাত প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি দাঁড়িয়ে থাকে ভোটকেন্দ্রের ওপর। আর সেই কেন্দ্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন, তাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতাই নির্ধারণ করে ভোট কতটা গ্রহণযোগ্য হবে। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সফল ও অংশগ্রহণমূলক করতে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুল

ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারের কাজ কি?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি, আলোচনা ও নানা আয়োজন। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ভোটাররা যেমন কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, তেমনি ভোটকেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করেন একদল দায়িত্বশীল কর্মকর্তা। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি পদ হলো প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার। একটি ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যালট বিতরণ, ভোট গণনা সবকিছুই তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। তারা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারেন না। নির্বাচনী আইন অনুযায়ী, দায়িত্বে অবহেলা বা পক্ষপাত প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি দাঁড়িয়ে থাকে ভোটকেন্দ্রের ওপর। আর সেই কেন্দ্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন, তাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতাই নির্ধারণ করে ভোট কতটা গ্রহণযোগ্য হবে। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সফল ও অংশগ্রহণমূলক করতে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুলতে ভোটারদের পাশাপাশি এই কর্মকর্তাদের নীরব, দায়িত্বশীল কাজই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা।

আসুন প্রিসাইডিং ও পোলিং অফিসার কে, ভোটকেন্দ্রে তাদের কাজ কি জেনে নেওয়া যাক-

প্রিসাইডিং অফিসার কে?
প্রিসাইডিং অফিসার হচ্ছেন একটি ভোটকেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নিয়োগ দেওয়া হয় এবং কেন্দ্রের সার্বিক নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। ভোট শুরুর আগে কেন্দ্র প্রস্তুত করা, ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোট শেষে ফলাফল প্রস্তুত সবকিছুতেই তার নেতৃত্ব থাকে।

প্রিসাইডিং অফিসারের প্রধান দায়িত্ব

১. কেন্দ্র প্রস্তুত করা
ভোটের আগের দিন বা নির্ধারিত সময়ে তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ফরম, সিকিউরিটি সামগ্রী সবকিছু সঠিকভাবে এসেছে কি না তা যাচাই করেন।

২. পোলিং কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন
প্রতিটি বুথে কোন পোলিং অফিসার কাজ করবেন, কে ভোটার যাচাই করবেন, কে ব্যালট দেবেন এসব দায়িত্ব তিনি নির্ধারণ করেন।

৩. ভোটগ্রহণ শুরু ও সমাপ্ত ঘোষণা
নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু ও শেষ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রিসাইডিং অফিসার।

৪. আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয়
কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ বা আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেন। প্রয়োজনে অনিয়ম বা বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও তার থাকে।

৫. ভোট গণনা ও ফলাফল প্রস্তুত
ভোট শেষে ব্যালট গণনা তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। গণনা শেষে নির্ধারিত ফরমে ফলাফল প্রস্তুত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান।

পোলিং অফিসার কে?
পোলিং অফিসাররা হলেন ভোটকেন্দ্রের কার্যকরী সদস্য, যারা সরাসরি ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করেন। সাধারণত প্রতি বুথে কয়েকজন পোলিং অফিসার থাকেন এবং প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্ব পালন করেন।

পোলিং অফিসারের দায়িত্ব

১. ভোটার যাচাই
ভোটার তালিকা দেখে ভোটারের নাম, সিরিয়াল নম্বর ও পরিচয় নিশ্চিত করেন।

২. আঙুলে কালি লাগানো
একজন ভোটার যেন একাধিকবার ভোট দিতে না পারেন, সে জন্য নির্দিষ্ট আঙুলে অমোচনীয় কালি লাগানো হয়।

৩. ব্যালট পেপার প্রদান
যাচাই শেষে ব্যালটে সিল দিয়ে ভোটারের হাতে তুলে দেন।

৪. ভোট প্রদানের তদারকি
ভোটার যেন নির্ধারিত গোপন কক্ষে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করেন।

৫. নথিপত্র সংরক্ষণ
ভোটার সংখ্যা, প্রদত্ত ব্যালট, বাতিল ব্যালট ইত্যাদির হিসাব সংরক্ষণ করেন।

আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে উচ্চকক্ষ গঠিত হবে কীভাবে?
যে দেশে প্রার্থী একজন হলেও ভোট পড়ে শতভাগ

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow