ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে উপজেলা কৃষকদল সভাপতিকে জরিমানা

ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসানকে (৪৪) ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তাকে এ জরিমানা করা হয়। কামরুল হাসান চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন মাতব্বরের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি অযাচিত ঘোরাফেরা করছিলেন, এমন অভিযোগে দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যরা তাকে ডেকে তার ভোট দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে জানতে চান। তখন তার হাত দেখে বোঝা যায় তিনি ভোট দিয়েছেন। এরপরও ভোটকেন্দ্র প্রাঙ্গণের ওই জায়গায় কেন ঘোরাঘুরি করছেন—এই প্রশ্ন করা হলে ওই কৃষকদল নেতা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন জানান, কামরুল হাসানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এনকেবিএন/এমএসএম

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে উপজেলা কৃষকদল সভাপতিকে জরিমানা

ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসানকে (৪৪) ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তাকে এ জরিমানা করা হয়। কামরুল হাসান চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন মাতব্বরের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি অযাচিত ঘোরাফেরা করছিলেন, এমন অভিযোগে দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যরা তাকে ডেকে তার ভোট দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে জানতে চান। তখন তার হাত দেখে বোঝা যায় তিনি ভোট দিয়েছেন। এরপরও ভোটকেন্দ্র প্রাঙ্গণের ওই জায়গায় কেন ঘোরাঘুরি করছেন—এই প্রশ্ন করা হলে ওই কৃষকদল নেতা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন জানান, কামরুল হাসানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এনকেবিএন/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow