ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের প্রতিবাদ মাল্টিমিডিয়া সাংবাদিকদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও আনসার সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ফলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া বা মোবাইল সাংবাদিকরাও ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম জানান, এই সিদ্ধান্তের ফলে সংবাদ সংগ্রহ ও প্রচারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যা সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতার পরিপন্থি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তে মাল্টিমিডিয়া সাংব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও আনসার সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ফলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া বা মোবাইল সাংবাদিকরাও ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম জানান, এই সিদ্ধান্তের ফলে সংবাদ সংগ্রহ ও প্রচারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যা সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতার পরিপন্থি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তে মাল্টিমিডিয়া সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সংবাদ প্রচারের মাধ্যমে জাতিকে তথ্য জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিকভাবে উপস্থাপনের স্বার্থে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওই বিধিনিষেধের আওতামুক্ত রেখে ভোটকেন্দ্র এলাকায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। মোবাইল নিয়ে সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে না পারলে সংবাদ সংগ্রহ বাধাগ্রস্ত হবে।
একই সঙ্গে ইসিকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে সাংবাদিকদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদানের আহ্বান করছি।