ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে ইসির নতুন নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ক. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; খ. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ গ. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার-ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই আনসার সদস্য; ঘ. দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ঙ. প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট এবং ভোটার।   নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তিই—সে ভোটার হোক বা কর্মকর্তা—গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে ইসির নতুন নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন

ক. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার;

খ. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ

গ. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার-ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই আনসার সদস্য;

ঘ. দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক

ঙ. প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট এবং ভোটার।
 
নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তিই—সে ভোটার হোক বা কর্মকর্তা—গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

এরইমধ্যে এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow