ভোটকেন্দ্রে রুমিন ফারহানা-জুনায়েদ হাবীবের সমর্থকদের হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একটি ভোটকেন্দ্রে বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কেন্দ্রে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন জানান, একটি কথা নিয়ে ভোটকক্ষে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবীবের দুই এজেন্টের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভোটকক্ষের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়। ভোট গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম

ভোটকেন্দ্রে রুমিন ফারহানা-জুনায়েদ হাবীবের সমর্থকদের হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একটি ভোটকেন্দ্রে বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে৷

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় কেন্দ্রে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন জানান, একটি কথা নিয়ে ভোটকক্ষে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবীবের দুই এজেন্টের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভোটকক্ষের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়। ভোট গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow