ভোটকেন্দ্রে সন্তান প্রসব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে গিয়ে কেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য মা হওয়া ওই নারীর নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। জানা গেছে, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে গৃহস্থালির কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তিনি তীব্র প্রসবব্যথা অনুভব করেন। এ সময় উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং বিষয়টি উপস্থিত সবার কাছে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনার জন্ম দেয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে প্রসূতি মা ও শিশুকে তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছে বলে উপস্থিত ভোটাররা জানান।

ভোটকেন্দ্রে সন্তান প্রসব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে গিয়ে কেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য মা হওয়া ওই নারীর নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। জানা গেছে, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে গৃহস্থালির কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তিনি তীব্র প্রসবব্যথা অনুভব করেন।

এ সময় উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং বিষয়টি উপস্থিত সবার কাছে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনার জন্ম দেয়।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে প্রসূতি মা ও শিশুকে তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছে বলে উপস্থিত ভোটাররা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow