ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের আঁধারে কয়েকজন যুবক সিসিটিভির আশপাশে ঘুরাঘুরি করছিল। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের আঁধারে কয়েকজন যুবক সিসিটিভির আশপাশে ঘুরাঘুরি করছিল। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
What's Your Reaction?