ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ৩ কর্মীর কারাদণ্ড
জামালপুরের মাদারগঞ্জে ভোট কিনার অভিযোগে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ৩ কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড প্রদান করেন। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি বুঝে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তারা আরও জানায়, কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা
জামালপুরের মাদারগঞ্জে ভোট কিনার অভিযোগে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ৩ কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি বুঝে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে
তারা আরও জানায়, কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।
What's Your Reaction?