‘ভোটে অনিয়মের’ দ্রুত প্রতিকার ও ‘হামলা’ বন্ধ চায় ১১ দলীয় ঐক্য
নির্বাচনপরবর্তী সারা দেশে নেতাকর্মী, ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনার অভিযোগ তুলে এসব বন্ধ না হলে যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়। বৈঠকের পর জোট নেতাদের সঙ্গে নিয়ে প্রেস ব্রিফিংয়ে হাজির হন জামায়াত আমির।
What's Your Reaction?
