ভোটে বিএনসিসি ক্যাডেট মোতায়েন, যাচাই হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনের গণভোটে নির্বাচনি কাজে সহায়তার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবশ্য ক্যাডেট মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইসহ সাতটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ইসি। বুধবার (২৮ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এসব নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

ভোটে বিএনসিসি ক্যাডেট মোতায়েন, যাচাই হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow