ভোটের দিন রিকশার দখলে ঢাকার রাজপথ

আজ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোটের কারণে অন্যান্য যানবাহন কম থাকায় রাজধানী ঢাকা আজ রিকশার দখলে। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই রিকশার চাহিদা বেড়ে যায়। ওই সময় থেকে সকালে বেশ কয়েক ঘণ্টা ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কম থাকলেও দুপুর নাগাদ এসবের বেশ অধিক্য দেখা গেছে। মালিবাগ, রামপুরা ও বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় হাজার হাজার অটোরিকশা চলছে, যেখানে ভোটের কারণে অন্য কোনো গণপরিবহন নেই। ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে এখন ব্যাটারিচালিত রিকশার আধিপত্য। ভোটের সময় যতো যাচ্ছে এই রিকশার সংখ্যা আরও বাড়ছে। রাস্তায় এসব রিকশার চলাচলে কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। রাস্তাঘাটে অন্য কোনো গাড়ি না থাকায় অত্যন্ত বিশৃঙ্খলভাবে সব গাড়ি চলাচল করতে দেখা গেছে। বেশ কিছু গাড়ি চলছিল উল্টো পথে। বুলু মিয়া নামে এক চালক বলেন, গাড়ি চলাচল নিষেধ বলে সকালে গাড়ি বের করিনি। এখন এসে দেখি রাস্তায় সব চলছে। সেজন্য আমিও বেরিয়ে পড়েছি। এদিকে, এ সময় অন্যান্য গণপরিবহন ন

ভোটের দিন রিকশার দখলে ঢাকার রাজপথ

আজ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোটের কারণে অন্যান্য যানবাহন কম থাকায় রাজধানী ঢাকা আজ রিকশার দখলে।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই রিকশার চাহিদা বেড়ে যায়। ওই সময় থেকে সকালে বেশ কয়েক ঘণ্টা ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কম থাকলেও দুপুর নাগাদ এসবের বেশ অধিক্য দেখা গেছে।

মালিবাগ, রামপুরা ও বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় হাজার হাজার অটোরিকশা চলছে, যেখানে ভোটের কারণে অন্য কোনো গণপরিবহন নেই।

ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে এখন ব্যাটারিচালিত রিকশার আধিপত্য। ভোটের সময় যতো যাচ্ছে এই রিকশার সংখ্যা আরও বাড়ছে।

রাস্তায় এসব রিকশার চলাচলে কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।

রাস্তাঘাটে অন্য কোনো গাড়ি না থাকায় অত্যন্ত বিশৃঙ্খলভাবে সব গাড়ি চলাচল করতে দেখা গেছে। বেশ কিছু গাড়ি চলছিল উল্টো পথে।

বুলু মিয়া নামে এক চালক বলেন, গাড়ি চলাচল নিষেধ বলে সকালে গাড়ি বের করিনি। এখন এসে দেখি রাস্তায় সব চলছে। সেজন্য আমিও বেরিয়ে পড়েছি।

এদিকে, এ সময় অন্যান্য গণপরিবহন না থাকাই চালকদের বেশি ভাড়া দাবি করতে দেখা গেছে। মালিবাগ থেকে একজন যাত্রী মেরুল বাড্ডা যেতে অপেক্ষা করছিলেন, তিনি বলেন, এতোটুকু রাস্তা কেউ ৮০ টাকা, কেউ ১০০ টাকা চাচ্ছে। কিন্তু ভাড়া ৫০ টাকার কম হওয়া উচিত।

এনএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow