ভোটের পরিবেশ ভালো বলছেন বিএনপি প্রার্থী, শঙ্কা প্রকাশ জামায়াতের

বাগেরহাট-২ আসনের ১‌৩৯টি কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে এ আসনটির ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন জামায়াত ও বিএনপি প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্র ভোট দেন এই আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ ভালো। অপরদিকে সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আসনটির জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এসময় তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। এই আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে। উল্লেখ, বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম ও ৪ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে

ভোটের পরিবেশ ভালো বলছেন বিএনপি প্রার্থী, শঙ্কা প্রকাশ জামায়াতের

বাগেরহাট-২ আসনের ১‌৩৯টি কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে এ আসনটির ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন জামায়াত ও বিএনপি প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্র ভোট দেন এই আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ ভালো।

অপরদিকে সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আসনটির জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এসময় তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

এই আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে।

উল্লেখ, বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম ও ৪ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মূলত এখন ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ২১ প্রার্থীর মাঝে।

নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow